শঙ্খপারের সবজিবাজার

চট্টগ্রাম নগর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে দোহাজারী রেলস্টেশন কাঁচাবাজার। এখানে শঙ্খ নদের পারে শীত মৌসুমে সবজির বাজার
  • আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৪, রাত ১২:১৬ সময়
  • আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৪, রাত ১২:১৭ সময়
শঙ্খপারের সবজিবাজার

চট্টগ্রাম নগর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে দোহাজারী রেলস্টেশন কাঁচাবাজার। এখানে শঙ্খ নদের পারে শীত মৌসুমে সবজির বাজার জমে ওঠে। প্রতিদিন বসে হাট। কেনাবেচা চলে তিন থেকে চার ঘণ্টা। ভোর থেকে জড়ো হয় সবজিবোঝাই একেকটি নৌকা। এসব নৌকায় ফুলকপি, বেগুন, শিম, বরবটি, ধনেপাতা—কী নেই! নৌকা থেকে এসব সবজির ঝাঁকা কাঁধে করে নিয়ে যান শ্রমিকেরা। কাছেই বাজারে সবজি পৌঁছে দিতে ৫০-১০০ টাকা নেন তাঁরা। এ কাজে শ্রমিকদের দিনে আয় ৫০০ থেকে ৭০০ টাকা। এই বাজার থেকে সবজি কিনে নিয়ে যান চট্টগ্রাম নগরের বিভিন্ন বাজার, চকরিয়া, কক্সবাজার, ফটিকছড়ি, হাটহাজারী, পটিয়া, বোয়ালখালীসহ আশপাশের এলাকার খুচরা ও পাইকারি বিক্রেতারা।

নদের বুক চিরে এগিয়ে চলেছে সবজিবোঝাই নৌকা।



  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন : Md Helal Uddin

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেক্স রিপোর্ট

ডেক্স রিপোর্ট,নিউজ১৬