রাজধানীর তেজগাঁও এলাকায় একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে একটি বস্তিতে আগুন লাগার খবর পায় তারা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) এরশাদ হোসেন প্রথম আলোকে বলেন, এফডিসির পাশে একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
এরশাদ হোসেন জানান, আগুনের এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
.jpg)
ডেক্স রিপোর্ট,নিউজ১৬