কুমিল্লায় উপজেলা ভাইস চেয়ারম্যানের ওপর হামলা

কুমিল্লার দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যানের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। ১৩ সেকেন্ডের হামলার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
  • আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৪, রাত ২:১০ সময়
  • আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৪, রাত ২:১০ সময়
কুমিল্লায় উপজেলা ভাইস চেয়ারম্যানের ওপর হামলা

কুমিল্লার দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যানের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। ১৩ সেকেন্ডের হামলার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জানুয়ারি) জুমার নামাজ শেষে দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন তার মায়ের কবর জিয়ারত শেষে মডেল মসজিদে পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় একদল যুবক তার পথরোধ করে গালমন্দ ও চড়থাপ্পড় মারতে থাকে। এ সময় অন্য যুবকরা মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করে। বিকালে এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন যমুনাকে টেলিভিশনকে জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসানের পক্ষে কাজ করার জেরে নৌকা প্রতীকে বিজয়ী ইন্জিনিয়ারি আবদুস সবুরের সমর্থক মেহেদী ও মাসুদসহ ৫-৬জন অতর্কিত হামলা চালায় এবং তাকে গাল-মন্দ ও চড় থাপ্পড় মারতে থাকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন : Md Helal Uddin

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেক্স রিপোর্ট

ডেক্স রিপোর্ট,নিউজ১৬