২০২৪ সালের শুরুতেই পুরোনো যুগের বাটন ফোন প্রেমীদের জন্য নতুন চমক নিয়ে এলো একটি প্রতিষ্ঠান। ব্ল্যাকবেরি হ্যান্ডসেটের আইকনিক কি-বোর্ডের আদলে বানানো এই নতুন কি-বোর্ডটি র্যাপ অ্যারাউন্ড কেস আকারে তৈরি করা হয়েছে।
কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৪ উপলক্ষে বাটন কি-বোর্ডপ্রেমীদের জন্য নতুন এই অ্যাকসেসরি আনছে ক্লিক্স টেকনোলজি নামে একটি নতুন প্রতিষ্ঠান। ১৩৯ ডলারের (১৫ হাজার ১৯৩ টাকা) কি-বোর্ডটি আইফোনেও ব্যবহার করা যাবে বলে জানা গেছে।
র্যাপ অ্যারাউন্ড এই কেসটিতে স্লাইড করে আইফোন প্রবেশ করিয়ে টাইপ করা যাবে। এর বাটনগুলো ব্যাকলিট, ফলে অন্ধকারেও টাইপ করা যাবে। আলাদা করে ব্যাটারিরও প্রয়োজন পরবে না এটির জন্য।
ক্লিক্স টেকনোলজির সহপ্রতিষ্ঠাতা মাইকেল ফিশার এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমরা ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবলেটে প্রতিদিন কি-বোর্ড ব্যবহার করি। কিন্তু স্মার্টফোনে বাটন কি-বোর্ড ব্যবহার করা ছেড়ে দিয়েছি। ব্যাপারটা অদ্ভুত!’
ফিশারের ইউটিউব চ্যানেলে নতুন ও পুরোনো ফোনের রিভিউ দেওয়া থাকে। এমনকি তাঁর ইউটিউব চ্যানেলে বিগত বছরগুলোর ফোন নিয়েও আলোচনা করা হয়, যখন ফোনের স্ক্রিন ছোট ছিল এবং প্রস্তুতকারীরা ক্রেতাদের আকর্ষণ করার জন্য অদ্ভুত সব ডিজাইনের ফোন তৈরি করত।
.jpg)
মোঃ মনিরুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি