টঙ্গীতে ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী নিহত

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে টঙ্গীর হোসেন
  • আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৪, রাত ১:৯ সময়
  • আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৪, রাত ১:৯ সময়
টঙ্গীতে ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী নিহত

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ছিনতাইকারীর ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

নিহত পথচারীর নাম মো. নয়ন মৃধা (৩৮)। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার মাদারকাঠি গ্রামের আবদুল মান্নানের ছেলে। টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। চাকরি করতেন স্থানীয় একটি পোশাক কারখানায় অফিস সহকারী হিসেবে।

পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, নয়ন মৃধা কয়েক দিনের ছুটি শেষে গতকাল মঙ্গলবার রাতে গ্রামের বাড়ি বরিশাল থেকে টঙ্গীতে ফেরেন। ভোর সাড়ে চারটার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বাস থেকে নেমে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় একটি মোটরসাইকেল থেকে নেমে দুই-তিনজন ছিনতাইকারী তাঁর পথ আটকান। তাঁর সঙ্গে থাকা ব্যাগ, মুঠোফোন ও টাকা কেড়ে নিতে গেলে নয়নের সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা নয়ন মৃধাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে গুরুতর আহত হন নয়ন মৃধা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা নয়ন মৃধাকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর কাঁধের নিচে ও পায়ে ছুরির আঘাতের জখম আছে। মূলত নয়ন মৃধা তাঁর মালামাল রক্ষা করতে ছিনতাইকারীর সঙ্গে ধস্তাধস্তি করলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরার জন্য অভিযান চলছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন : Md Helal Uddin

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেক্স রিপোর্ট

ডেক্স রিপোর্ট,নিউজ১৬