২০২৩ সালে ৬১৮টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে র‌্যাব

গত বছর সারা দেশে অভিযান চালিয়ে ৬১৮টি আগ্নেয়াস্ত্র, দেড় হাজারটি গোলাবারুদ, ২ হাজার ককটেল, বোমাসহ ২৯৩ জনকে গ্রেপ্তার
  • আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৪, রাত ১:১২ সময়
  • আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৪, রাত ১:১২ সময়
২০২৩ সালে ৬১৮টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে র‌্যাব

গত বছর সারা দেশে অভিযান চালিয়ে ৬১৮টি আগ্নেয়াস্ত্র, দেড় হাজারটি গোলাবারুদ, ২ হাজার ককটেল, বোমাসহ ২৯৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত র‌্যাব এসব অভিযান চালায়।

বৃহস্পতিবার র‍্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, অভিযানে জব্দের তালিকায় রয়েছে ৬১৮টি বিভিন্ন ধরনের দেশি-বিদেশি অস্ত্র, ১০৩টি ম্যাগাজিন, ১ হাজার ৩৬২টি গোলাবারুদ, ২ হাজার ১৩৪টি বিভিন্ন ধরনের ককটেল, বোমা, গ্রেনেড এবং ৫৯ দশমিক ৫৩ কেজি বিস্ফোরক।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠার পর থেকে ঢাকাসহ সারা দেশে অভিযান চালিয়ে ১৯ হাজার ৭৫৫টি বিভিন্ন ধরনের অস্ত্র, ২ লাখ ৫৯ হাজার ৭০৩টি গোলাবারুদসহ ১৪ হাজার ৪১৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ছাড়া রকেট লঞ্চার, গ্রেনেড, ককটেল ও গোলাসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন : Md Helal Uddin

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেক্স রিপোর্ট

ডেক্স রিপোর্ট,নিউজ১৬