কুমিল্লায় ৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ

কুমিল্লায় সিএনজি অটোরিকশা চালককে হত্যায় দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত
  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৪, রাত ২:৩৪ সময়
  • আপডেট সময় : ১২ জানুয়ারী ২০২৪, রাত ২:৩৪ সময়
কুমিল্লায় ৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ

কুমিল্লায় সিএনজি অটোরিকশা চালককে হত্যায় দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লা দাউদকান্দি উপজেলার কালাইরকান্দি গ্রামের নলি মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর, দেবীদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের হাতেম আলীর ছেলে ইমরান এবং দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের ডিপটি’র ছেলে সুমন ও দেবীদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের রুবেল। 

মামলায় জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল সিএনজি অটোরিকশা চালক ইকতার হোসেনের সিএনজিতে যাত্রী সেজে ওঠে ছিনতাইকারীরা। পরে গাড়ি থামিয়ে ইকতারকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে খবর দেয়। এ ঘটনায় পরদিন নিহতের বড়ভাই বাদী হয়ে হত্যা মামলা করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন : Md Helal Uddin

কমেন্ট বক্স