কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় মধু শীল (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর)
  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৪, রাত ১১:২২ সময়
  • আপডেট সময় : ১২ জানুয়ারী ২০২৪, রাত ১১:২২ সময়
কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় মধু শীল (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মধু শীল নয়াদিল উত্তর পাড়ার হরি সাধন শীলের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।

মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি নয়াদিল এলাকা অতিক্রম করার সময় মধু শীল কৃষি কাজের উদ্দেশ্যে ধানের চারা মাথায় নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন : Md Helal Uddin

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেক্স রিপোর্ট

ডেক্স রিপোর্ট,নিউজ১৬