ভোটের পর ছুটির দিনে কক্সবাজারে পর্যটকের ঢল

নতুন বছরের শুরু থেকে চলে ভোটের ডামাডোল। পাশাপাশি ছিল ট্রেনে-বাসে আগুন দেয়াসহ রাজনৈতিক সহিংসতার শঙ্কাও। তবে সে শঙ্কা
  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৪, রাত ১১:২৪ সময়
  • আপডেট সময় : ১২ জানুয়ারী ২০২৪, রাত ১১:২৪ সময়
ভোটের পর ছুটির দিনে কক্সবাজারে পর্যটকের ঢল

নতুন বছরের শুরু থেকে চলে ভোটের ডামাডোল। পাশাপাশি ছিল ট্রেনে-বাসে আগুন দেয়াসহ রাজনৈতিক সহিংসতার শঙ্কাও। তবে সে শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে নির্বাচন।

ভোটের পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে একটু অবসর পেতেই পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ অনেকেই ছুটে এসেছেন কক্সবাজারে। সমুদ্রের নোনাজলে গা ভিজিয়ে করছেন আনন্দ উপভোগ।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল থেকেই সৈকতের প্রতিটি পয়েন্টে পর্যটকদের উচ্ছ্বাস আর আনন্দ। যদিও মৌসুম হিসেবে এখনও আশানুরুপ পর্যটক নেই বলছেন হোটেল-মোটেল ব্যবসায়ীরা। রাজনৈতিক কারণে এবার তেমন পর্যটক আসেনি বলে জানান তারা।

এদিকে, সমুদ্র নগরীতে পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ডের সদস্যরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন : Md Helal Uddin

কমেন্ট বক্স